ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুদ্ধ-অস্থিতিশীলতায় জড়ানোর মতো সময় আমাদের নেই: তথ্যমন্ত্রী ১৭ বছরে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: আবিদ বিশ্ব বাণিজ্যকে ফের ঔপনিবেশিক মডেলে ফেরাচ্ছে যুক্তরাষ্ট্র: রেহমান সোবহান বিশ্বের রাজনীতিতে বাড়ছে এআই ব্যবহারের প্রবণতা মাদকব্যবসায়ীর মুক্তির দাবিতে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ, আটক ১০ বৈশ্বিক ব্যবস্থায় বড় পরিবর্তন আসন্ন: আলী রীয়াজ বিএনপি টাকা নিয়ে আ.লীগকে মিছিলের সুযোগ দিচ্ছে: এটিএম আজহারুল গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড: ৬৭ শ্রমিক উদ্ধার আমরা এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

প্লাগ সমস্যা জনিত বাইক স্টার্ট না নেয়ার সমাধান

সৃষ্টি প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ ৫৯৩ বার পড়া হয়েছে

প্লাগ সমস্যা জনিত বাইক স্টার্ট না নেয়ার সমাধান

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আপনি যদি নিয়মিত বাইকের যত্ন নেন তবে বাইক কখনোই হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া বা যথা সময় স্টার্ট না নেওয়া ইত্যাদি বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে না। বাইকের যত্ন বলতে শুধুমাত্র ধোয়া মোছা আর নিয়মিত ইঞ্জিন ওয়েল পরিবর্তন করা না বরং এর খুঁটিনাটি বিভিন্ন পার্টেসের যত্ন নেওয়াও বুঝায়। ব্যাটারি, চেইন, ব্রেকিং সিস্টেম, টায়ার প্রেসার ইত্তাদি ও নিয়মিত এয়ার ক্লিনার পরিস্কার করা হয় কিনা, সঠিক ও উপযুক্ত ভাবে স্পার্ক প্লাগ মেন্টেনেন্স করা হয়েছে কিনা এবং সর্বপরি আপনার জ্বালানী ভেজাল মুক্ত কিনা।

এই রকমি একটি গুরুত্ত পূর্ণ পার্টস এর নাম স্পার্ক প্লাগ। বাইকের জন্য স্পার্ক প্লাগ খুব গুরুত্বপুর্ণ। স্পার্ক প্লাগ এ কোন রকম সমস্যা হলে বাইক স্টার্ট নিবে না। আর নিয়মিত এর যত্ন নিলে এর হঠাত সমস্যা থেকে মুক্ত থাকা যাবে।

স্পার্ক প্লাগ কি। কিভাবে কাজ করে
স্পার্ক প্লাগ একটি ইগনিশন সিস্টেম থেকে বৈদ্যুতিক প্রবাহ সরবরাহ করার জন্য একটি স্পার্ক-ইগনিশন ইঞ্জিনের জ্বলন চেম্বারে একটি বৈদ্যুতিক স্পার্ক দ্বারা সংকুচিত জ্বালানী / বায়ু মিশ্রণ কে জ্বালিয়ে দেওয়ার জন্য ইঞ্জিনের মধ্যে জ্বলন চাপ ধারণকারী একটি যন্ত্র।

কিভাবে কাজ করে?
স্পার্ক প্লাগে একটি মেটাল থ্রেডেড শেল রয়েছে, যা বৈদ্যুতিকভাবে একটি কেন্দ্রীয় ইলেক্ট্র্রোড থাকে চীনামাটির ইনসলুলেটার দ্বারা বিচ্ছিন্ন। এই কেন্দ্রিয় ইলেকট্রোড মধ্যে একটি কালো কার্বোনের মতো রেজিস্টোর থাকে যার মধ্যে আবার তারের কুন্ডলী আছে যা নিদৃস্ট রেজিস্ট্যান্স দিয়ে তৈরি । এই রেজিস্ট্যান্স কম বা বেশি হইলে স্পার্ক প্লাগ বাতিল বলে গন্য হয়। সেন্ট্রাল ইলেক্ট্র্রোডকে সাইড ইলেক্ট্রোড ভোল্টেজ এর মাধ্যমে স্পার্ক ঘটিয়ে কম্বাশন চেম্বারে ফুয়েল কে প্রজ্বলন ঘটিয়ে কার্য সম্পাদন করে । এটা ইগনিশন কয়েল এর ভোল্টেজ এ কাজ করে।

স্পার্ক প্লাগ পরিস্কার করতে যে জিনিসগুলো লাগবে?
স্পার্ক প্লাগ পরিস্কার করতে খুবই সামান্য কিছু জিনিস লাগবে। যেমন-
১. স্পার্ক প্লাগ সকেট রেঞ্চ (মোটর সাইকেলের টুলবক্সে দেয়া থাকে)
২. ধাতব তারের ব্রাশ
৩. শিরিষ কাগজ
৪. পরিস্কার কাপড়
৫. সামান্য ফুয়েল(পেট্রল/অকটেন)
৬. এয়ার ব্লোয়ার(যদি থাকে)

যেভাবে পরিস্কার করবেন
০১. হাত দিয়ে একটু মুচড়িয়ে সাবধানে স্পার্ক প্লাগের উপরে লাগানো ক্যাপ খুলে নিন
০২. টুল বক্সে থাকা প্লাগ সকেট রেঞ্চ দিয়ে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরিয়ে প্লাগ টিকে আলগা করে নিন। এর পরে আঙ্গুল দিয়ে ঘুরিয়ে প্লাগটি বের করে নিন।
০৩. আঙ্গুল দিয়ে ঘুরিয়ে প্লাগটি বের করে নিন।
০৪. ব্যবহৃত/ময়লা প্লাগটি দেখতে এই ছবির মতো
০৫. টুল বক্সে একটা শিরিষ কাগজ রাখবেন। প্রয়োজনে ধাতব তারের ব্রাশ দিয়ে ঘষে নিন। দেখবেন স্পার্ক গ্যাপ যেনো ঠিক থাকে। সবশেষে এয়ারব্লোয়ার দিয়ে তুলেফেলা ময়লাগুলো পরিস্কার করে ফেলুন।
০৬. পরিস্কার করা হয়ে গেলে প্লাগ টিকে ঘড়ির কাটার দিকে আঙ্গুল দিয়ে ঘুরিয়ে টাইট করে লাগান যতটুকু সম্ভব।
০৭. প্লাগ সকেট রেঞ্চ দিয়ে টাইট করুন। খুব বেশী টাইট করতে যাবেন না। এতে প্লাগে ফাটল ধরতে পারে।
০৮. প্লাগ ক্যাপ আবার লাগিয়ে নেন ভালো ভাবে, এবার স্টার্ট দিন । ইনশাআল্লাহ প্লাগে সমস্যা জনিত কারণে যদি স্টার্ট না নেয় তবে সমস্যার সমাধান ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “প্লাগ সমস্যা জনিত বাইক স্টার্ট না নেয়ার সমাধান”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্লাগ সমস্যা জনিত বাইক স্টার্ট না নেয়ার সমাধান

আপডেট সময় : ০৪:১৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২