hsc পদার্থ বিজ্ঞান নিউটোনিয়ান বলবিদ্যা ক প্রশ্ন ও উত্তর : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
hsc পদার্থ বিজ্ঞান নিউটোনিয়ান বলবিদ্যা ক প্রশ্ন ও উত্তর : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের পুরান ঢাকায় মার্কেটের ১৩ তলায় বিক্রয়কর্মীর ওপর হামলা, মৃত্যু লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ আগস্ট ২০২৬: সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কোথাও ভারী বর্ষণ

hsc পদার্থ বিজ্ঞান নিউটোনিয়ান বলবিদ্যা ক প্রশ্ন ও উত্তর

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
hsc পদার্থ বিজ্ঞান নিউটোনিয়ান বলবিদ্যা ক প্রশ্ন ও উত্তর

অধ্যায় নিউটোনিয়ান বলবিদ্যা প্রশ্ন উত্তর
১। দ্বদ্ধ কী?
১ নং প্রশ্নের উত্তর: কোনো দৃঢ় বস্তুর দুটি ভিন্ন বিন্দুতে সমান মনের দুটি বলের পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করাই দ্বদ্ধ।
২। জড়তার ভ্রামক কী?
২ নং প্রশ্নের উত্তর: একটি নির্দৃষ্ট অক্ষের চারদিকে ঘূর্ণায়মান দৃঢ় বস্তুর প্রত্যেকটি কণার ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে  প্রত্যেকটি কণার দূরত্বের বর্গের গুণফলকে জড়তার ভ্রামক বলে।

৩। কৌণিক ভরবেগ কাকে বলে?
৩ নং প্রশ্নের উত্তর: ঘূর্ণায়মান কোনোবস্তু  ভরবেগের অবস্থান ভেক্টর অর্থ্যাৎ ঘূর্ণন অক্ষ হতে দূরত্ব এবং বস্তু কণার রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকে কৌনিক ভরবেগ বলে।

৪। বলের ভ্রামক/ টর্ক কাকে বলে?
৪ নং প্রশ্নের উত্তর: কোনো দৃঢ় বস্তুর উপর বল প্রযুক্ত হলে বস্তুটির মধ্যে কোনো নির্দিষ্ট বিন্দু অক্ষের সাপেক্ষে ঘুরবার যে প্রবণতা সৃষ্টি হয় তাকে বলের ভ্রামক/ টর্ক বলে।

৫।স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে?
৫ নং প্রশ্নের উত্তর: যে সংঘর্ষে বস্তুসমুহের মোট গতিশক্তি ও মোট ভরবেগ অপরিবর্তিত থাকে এবং সংঘর্ষের পর বস্তুসমুহ আলাদা থাকে , সেই সংঘর্ষকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে।

৬। চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে? পড়ুন>> HSC পদার্থ বিজ্ঞান গতি বিদ্যা খ প্রশ্ন ও উত্তর
৬ নং প্রশ্নের উত্তর: কোনো দৃঢ় বস্তুর সমগ্র ভর যদি একটি বিন্দুতে কেন্দ্রীভুত করা হয় যাতে করে একটি নিদৃষ্ট অক্ষের সাপেক্ষে ঐ কেন্দ্রীভূত কণা বস্তুকণার জড়তার ভ্রামক ,ঐ নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে সমগ্র দৃঢ় বস্তুর জড়তার ভ্রামকের সমান হয়,তাহলে ঐ নির্দিষ্ট অক্ষ থেকে কেন্দ্রভূত বস্তু কণার লম্ব দুরত্বকে চক্রগতির ব্যাসার্ধ বলে।

৭।কেন্দ্রমুখী বল কাকে বলে?
৭ নং প্রশ্নের উত্তর: কোনো বস্তু বৃত্তাকার পথে গতিশীল থাকার জন্য বৃত্তের কেন্দ্রের দিকে যে বল ক্রিয়া করে তাকে কেন্দ্রমুখী বল বলে।
৮।ব্যাংকিং/রাস্তার ব্যাংকিং কী?
৮  নং প্রশ্নের উত্তর: রাস্তার বাঁক ঘুরবার সময় দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য বাঁকের ভিতরের দিকে একটু ঢালু করে রাস্তার বাঁকগুলো তৈরী করা হয় যাতে যানবাহন চলাচল অধিকতর নিরাপদ হয়, একে ব্যাংকিং/রাস্তার ব্যাংকিং বলে।

৯।প্রত্যয়নী বল কী? বলে?
৯ নং প্রশ্নের উত্তর: কোনো স্প্রিং কে দৈর্ঘ্য বরাবর বিকৃতি করলে স্থিতি ধর্মের দরুন প্রযুক্ত বলের বিপরীতে যে বলের উদ্ভব হয় তাকে প্রত্যয়নী বল বলে।
১০। স্প্রিং ধ্রূবক/বল ধ্রূবক কাকে বলে?
১০ নং প্রশ্নের উত্তর: কোনো স্প্রিং কে দৈর্ঘ্য বরাবর বিকৃতি করলে স্থিতি ধর্মের দরুন প্রযুক্ত বলের বিপরীতে যে বলের উদ্ভব হয় তাকে প্রত্যয়নী বল বলে।

১১।ভরবেগের সংরক্ষন সুত্র কী?  পড়ুন>>ভেষজ গুণ সমৃদ্ধ উদ্ভিদ পিপুল pipul
১১ নং প্রশ্নের উত্তর: যথন কোনো ব্যবস্থার ওপর প্রযুক্ত নীট  বাহ্যিক বল শূণ্য হয় তখন ব্যবস্থাটির ভরবেগ সংরক্ষিত হয়।১২।কর্ম দক্ষতা কাকে বলে?
১২ নং প্রশ্নের উত্তর: কোনো ব্যবস্থা বা যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি এবং কোনো ব্যবস্থা বা যন্ত্র থেকে প্রদত্ত মোট  শক্তির  অনুপাতকে  ঐ ব্যবস্থা বা যন্ত্রের কর্মদক্ষতা বলে।

১৩।কাজ-শক্তি উপপাদ্যটি লিখ?১৩ নং প্রশ্নের উত্তর: কাজশক্তির উপপাদ্য হলো – কোনো বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল কর্তৃক কৃতকাজ তার গতিশক্তির পরিবর্তনের সমান।
১৪।গতীয় ঘর্ষণ গুণাংঙ্ক/ ঘর্ষণাঙ্ক কী?
১৪ নং প্রশ্নের উত্তর: কোনো বস্তু যখন অপর একটি বস্তুর উপর দিয়ে স্থির বেগে চলতে থাকে তখন গতীয় ঘর্ষণ বল এবং অভিলম্বিক প্রতিক্রিয়া বলের অনুপাতকে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বলে।
১৫।স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক/ ঘর্ষণাঙ্ক কী? পড়ুন-বাংলা ভাষায় ব্যবহৃত যুক্ত বর্ণের তালিকা
১৫ নং প্রশ্নের উত্তর: দুইটি বস্তু পরস্পরের সংস্পর্শে থাকলে স্থিতি ঘর্ষণের সীমাস্থমান এবং অভিলম্বিক প্রতিক্রিয়া বলের অনুপাতকে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলে।
১৬। কৌণিক ভরবেগ কাকে বলে?

১৬ নং প্রশ্নের উত্তর: ঘূর্ণায়মান কোনো বস্তু  কণার অবস্থান ভেক্টর অর্থ্যাৎ ঘূর্ণন অক্ষ  হতে দূরত্ব এবং বস্তুকণার রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকে কৌণিক ভরবেগ বলে।
১৭। সংঘর্ষ  কাকে বলে?
১৭ নং প্রশ্নের উত্তর: অতি অল্প সময়ের কোনো বৃহৎ বল ক্রিয়া করে গতির হঠাৎ ও ব্যাপক পরিবর্তন করাকে সংঘর্ষ  বলে।
১৮।অস্থিতিস্থাপক কাকে সংঘর্ষ বলে?
১৮ নং প্রশ্নের উত্তর: যে সংঘর্ষে বস্তুসমুহের মোট গতিশক্তি অপরিবর্তিত থাকে না ও সংঘর্ষের পর বস্তুসমুহ পরস্পরের সাথে সংযুক্ত থাকে এবং মোট ভরবেগ সংরক্ষিত থাকে।সেই সংঘর্ষকে অস্থিতিস্থাপক সংঘর্ষ বলে।

১৯। স্থিতি কোণ/ নিশ্চল কোণ কাকে বলে?   পড়ুন>>করোনা বিষয়ক প্রস্তুতি মুলক পরীক্ষা মডেল টেষ্ট-৩১
১৯ নং প্রশ্নের উত্তর: নতি কোণের যে মানে নত তলের উপর রাখা কোনো বস্তু নিজের ওজনের ক্রিয়ায় নিচের দিকে গতিশীল হবার উপক্রম হয় তাকে  স্থিতি কোণ/ নিশ্চল কোণ বলে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!