লতিরাজ কচু চাষ পদ্ধতি (Lati kachu cultivation) : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
লতিরাজ কচু চাষ পদ্ধতি (Lati kachu cultivation) : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে নসিমনের চাপায় চালক নিহত

লতিরাজ কচু চাষ পদ্ধতি (Lati kachu cultivation)

মোস্তাক মৃধা
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
কচুর লতি

লতিরাজ কচু চাষ পদ্ধতি (Lati kachu cultivation)। লতি কচু লাভজনক আবাদে প্রচুর হয়।

জমি তৈরি ও সার প্রয়োগ:

শুকনো জমিতে চাষ দিয়ে ও ভেজা জমিতে কাদা করে চারা রোপণ করা যায়।

জমি গভীরভাবে চাষ করে শেষ চাষের সময় শতক প্রতি ৩০/ ৪০ কেজি গোবর সার ও ৪০০ গ্রাম পটাশ, ৩০০ গ্রাম টিএসপি, ২০০ গ্রাম জিপসাম জমিতে ভালো করে ছিটিয়ে মাটি সমান করে ২ ফুট পরপর সারি ও দেড় দুই ফুট পর পর চারা রোপণ করতে হবে। শতক প্রতি ১৩৫/১৪০ টি চারা ।

চারা রোপণের ২০ ২৫ দিন পর নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করে শতক প্রতি ২০০ গ্রাম পটাশ ও ৩৫০ গ্রাম ইউরিয়া সার ছিটিয়ে দিতে হবে।

এছাড়াও ২ বার লতি সংগ্রহের পর (৭/১০ দিন পরপর লতি সংগ্রহ করতে হবে) উল্লেখিত পরিমাণ সার ছিটাতে হবে। লতিরাজ কচু জমিতে কখনোই শুকিয়ে ফাটল ধরতে দেয়া যাবে না ।

কচু রোপণের সময়

বছরের যেকোনো সময় লতিরাজ কচুর চারা মাঠে রোপন করা চলে। আগাম ফসলের জন্য কার্তিক মাস ও নাবী ফসলের জন্য ফাগুন থেকে মধ্য বৈশাখ মাসে চারা রোপণ করা যায়।বাণিজ্যিক চাষ আবাদের জন্য কার্তিক মাস উপযুক্ত।আগাম ফসল চাষ করতে হলে কার্তিক মাসে, নাবী ফসলের জন্য ফালগুন মাসে কচু লাগাতে হয়।

দেশের দক্ষিণাঞ্চলে সারা বছর কচু লাগানো যায়। প্রতি শতক কচুর রোপনের জন্য ১৫০ টি চারা দরকার হয়।

চারা রোপণের দুরত্ব

সারি থেকে সারির দূরত্ব হবে ২ ফুট (৬০সেমি) এবং গাছ থেকে গাছের দূরত্ব হবে ১.৫ ফুট (৪৫ সেমি)।

কচু রোপণের নিয়ম:

একটি প্রাপ্ত বয়স্ক কচু গাছের গোড়া থেকে ছোট ছোট চারা বের হয়। এসব চারার মধ্যে থেকে সুস্থ্য সবল সতেজ চারা পানি কচু চাষের জন্য বীজ চারা হিসাবে ব্যবহার করা হয়। পানিকচুর চারা যত কম বয়সের হবে তত ভাল হবে।

যে চারার ৪-৬ টি পাতা আছে, সতেজ সাকার বীজ চারা হিসাবে নির্বাচিত করতে হবে। চারার উপরের ১/২টি পাতা বাদ দিয়ে বাকি পাতা ও পুরাতন শিকড় ছেঁটে ফেলে দিয়ে চারা রোপণ করতে হবে।

চারা তোলার পর রোপণ করতে দেরি হলে চারা ছায়াযুক্ত স্থানে ভেজামাটিতে রেখে দিতে হবে। নির্ধারিত দুরত্বে ৫-৬ সেমি. গভীরে চারা

সতর্কতাঃ

হাতে টেনে কখনোই লতি সংগ্রহ করা যাবে না। কাচতে দিয়ে কেটে কেটে লতি সংগ্রহ করতে হবে। হাতে টেনেলতি সংগ্রহ করলে কচুর কান্ডে পচন সৃষ্টি হবে।

ফলন: প্রতি ৭ থেকে ১০ দিন পর পর একটি গাছ থেকে ১৫০ থেকে ২০০ গ্রাম লতি পাওয়া যেতে পারে। চারা রোপণের ৪৫/৬০:দিন পর থেকে লতি সংগ্রহ শুরু হয় এবং ৬/৭ মাসব্যাপী চলে। লতি সংগ্রহ শেষে একটি গাছ থেকে দেড় থেকে দুই কেজি কান্ড হতে পারে।

অবহেলায় পড়ে থাকা অনাবাদি জমি গুলিতে লতিরাজ কচু চাষ আবাদ করে এবং একটা বাড়তি আয়ের এর ব্যবস্থা করা যায়। লতিরাজ কচু চাষ আবাদ সম্পূর্ণ টেনশন ফ্রি ফসল।

পুষ্টি ও স্বাদের দিক থেকেকচু একটি অন্যতম সবজি, বিভিন্ন ধরনের ভিটামিন এর সাথে সাথে প্রচুর লৌহ যোগান দিয়ে থাকে কচু। বাংলাদেশের সব জেলাতেই পানি কচু চাষ করা যায়। এ কচু দাঁড়ানো পানি সহ্য করতে পারে বলে একে পানি কচু বলে।

সেচ ও নিকাশ:

এটি একটি জলজ উদ্ভিদ হলেও দীর্ঘ সময় জলাবদ্ধতা সহ্য করতে পারে না। বিশেষ করে লতি উৎপাদনের সময় পানি ধরে রাখা ঠিক নয়। পানি থাকলে কম বা না থাকলে (শুধু জো অবস্খা থাকলে) বেশি লতি বের হয়।

বাংলাদেশে বিভিন্ন নাম রয়েছে পানিকচুর যেমন- জাতকচু, বাঁশকচু, নারিকেলকচু ইত্যাদি। আধুনিক পদ্ধতিতে পানি কচু চাষ করে আর্থিক লাভবান হওয়া যায় । দেশের বিভিন্ন জেলার কৃষকগণ ভাগ্য বদলিয়েছে পানি কচু চাষের মাধ্যমে।

 

Please Share This Post in Your Social Media

5 responses to “লতিরাজ কচু চাষ পদ্ধতি (Lati kachu cultivation)”

  1. মুহা:আ:বারী says:

    লতিরাজ কচুর চারা চাই

  2. […] মাটিতে জৈব সার সহ সুষম সার প্রয়োগ করতে হবে। জেনে নিন>> লতিরাজ কচু চাষ পদ্ধতি (Lati kachu cultivation) […]

  3. […] রোববার (৪ ডিসেম্বর ) দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি মন্ত্রী উপস্থিত ছিলেন। পড়ুন>> লতিরাজ কচু চাষ পদ্ধতি (Lati kachu cultivation) […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!